লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের বৃহৎ সংগঠন লক্ষ্মীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ প্রতিনিধি সম্মেলন হয়।
সম্মেলনে সংগঠনের আহবায়ক ডা: কামালুর রহিম সমর এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি এমজে আলম, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মালেক, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু।
রাজু হাসানের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠরেন যুগ্ম আহবায়ক তুহিন চৌধুরী, নাজমুল আহসান, নাসির উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক নুরুল হুদা, সাংবাদিক আবদুস শহিদ, আতোয়ার রহমান মনির, আনিস কবির, মীর ফরহাদ সুমন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

