গাংচিল অনলাইন.কম: নোয়াখালী সদরের গাবুয়ায় মামলার হাজিরা দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। 

আজ (১২নভেম্বর) মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত মো.ইয়াছিন সেনবাগের ৬নম্বর কাবিলপুর ইউপির নুর ইসলাম মাস্টারের ছেলে বলে জানাযায়।

বেগমগঞ্জ থানার পুলিশ ইনস্পেক্টর (তদন্ত) নুরে আলম জানান, আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি- একটি মামলায় হাজিরা দিতে মাইজদী যাচ্ছিলেন ইয়াছিন। পথেই একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।