ইউনুছ শিকদারঃ বাংলাদেশ আওয়ামীলীগের নোয়াখালী জেলা ত্রি বার্ষিক সম্মেলন সফল করতে নেতা কর্মীদের নির্ঘুম দিন রাত কাটছে।সু বর্ণচর উপজেলার ওয়াপদা ইউনিয়নের থানার হাটে আঃলীগ কর্তৃক পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আঃলীগ সভাপতি আবুল খায়ের মুন্সির সভাপতিত্বে ও ইউনিয়ন আঃলীগ সেক্রেটারি সামছুদ্দিন বাবুলের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
আঃলীগের সমন্বয় ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আঃলীগ সভাপতি এ্যাড. ওমর ফারুক, সেক্রেটারি হানিফ চেয়ারম্যান, উপজেলা যুবলীগ আহবায়ক এ্যাড আবুল বাশার ডিপটি, উপজেলা ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী, রাজিব চেয়ারম্যান ওয়াপদার চেয়ারম্যান মনির আহমেদ। পথসভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃআবদুল মান্নান ।
এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক বাবু স্বজল রক্ষিত, আঃলীগ জেলা সদস্য ডাঃআবদুর রব, অজি উল্লাহ মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি দুলাল উদ্দিন হিরন, সেক্রেটারি কামাল মেম্বার, ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ ফারুক, ছাত্রলীগ সেক্রেটারি মফিজুর রহমান আশিক, বাজার সেক্রেটারি সাহাব উদ্দিন মিয়া, যুবলীগ নেতা রিপন চৌধুরী, ফখরুল ইসলামসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছা সেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
