গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর আঞ্চলিক অন্যতম ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন 'আমরা নোয়াখাইল্লা পরিবার'-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) বিকাল ০৩টায় 'আমরা নোয়াখাইল্লা পরিবার'-এর এডমিন মোঃ সবুজ আলম এর পরিচালনায় এবং শাহরিয়ার আরমান সজীবের উপস্থাপনায় নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বাংলাবাজার মনি কমিউনিটি সেন্টারে কেক কাটার মাধ্যমে অত্যন্ত সু-সজ্জ্বিত পরিবেশে উক্ত অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চৌমুহনী রেলওয়ে স্টেশনের পাশে গড়ে উঠা স্বপ্নপুরী আনন্দ ইশকুলের প্রতিষ্ঠাতা সুমাইয়া আক্তার, ঢাকায় পুষ্পকুঁড়ি পাঠশালার ইব্রাহিম রনি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম ৫বার নাম লিখা সেই কনক কর্মকার, ফখরুল ইসলাম সৈকত (তিনি প্রথমবারের মত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নিজের নাম লিখেয়েছেন) সহ স্থানীয় ও নোয়াখালীর গন্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রদ্ধেয় শিক্ষক ইসমাইল স্যার, শ্রদ্ধেয় শিক্ষক কাজী নূর নবী স্যার, সুমন, ডাঃ সোহেল, ডাঃ ফারুক, কনক কর্মকার, সুমাইয়া চৌধুরী, ইব্রাহীম রনি সহ উপস্থিত অনেকে।

বক্তারা অনুষ্ঠানে 'আমরা নোয়াখাইল্লা পরিবার' এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ উপস্থাপন করেন এবং সর্বপরি 'আমরা নোয়াখাইল্লা পরিবার' এর সঙ্গে থেকে এর উত্তর উত্তর সমৃদ্ধিতে এগিয়ে আসার অনুরোধ করেন। 

সর্বশেষ 'আমরা নোয়াখাইল্লা পরিবার' এর সার্বিক মঙ্গল কামনা করে এবং সর্বসাধারনের সহযোগীতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য এক বৎসর আগে শুরু হওয়া ফেইসবুক ভিত্তিক নোয়াখালীর এই সংগঠনটি বর্তমানে ২১হাজার+ সদস্যের একটি  পরিবার।