ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সুবর্ণচরবাসী। এতে উপস্থিত ছিলেন বিভিন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও ব্যবসায়ীরা একাত্নতা ঘোষণা করেন।   

শুক্রবার (১১অক্টোবর) সকাল ১০টায় চরবাটা খাসের হাট রাস্তার মাথায় জিরো পয়েন্ট চত্বরে প্রায় দুইশত শিক্ষার্থীর উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়ে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে ন্যায়বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

শিক্ষার্থীরা আরো জানান, হত্যাকারীদের বিচারের দাবিতে আজ আমরা মানববন্ধনে অংশ নিয়েছি। এমন কোনো ঘটনা যেন আর না ঘটে, এই ধরনের আবরার ফাহাদ আর যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় সে দাবিও করছি।