লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম মিরনের পরিবারকে নগদ ১লক্ষ টাকা অনুদান দিয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং সদর আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল এমপি। 

বুধবার (৯ অক্টোবর) দুপুরে তার বাড়ীতে গিয়ে এ অনুদানের টাকা তুলে দেন তিনি। এ সময় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারতে অংশ নেন । পরে স্থানীয় ইউপি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় শাহজাহান কামাল বলেন,‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। যারা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে সেই খুনিদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শামছুল হক সামছু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জিসাদ আল নাহিয়ান, দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম’সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।