ফয়সাল কবির (লক্ষ্মীপুর প্রতিনিধি): লক্ষীপুর সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে পার্বতীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি গোলাম মাওলা কাজলের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সাংগঠনি সম্পাদক সৌরব হোসেন বিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি মো. জসিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সালাহ্ উদ্দিন আহমেদ ভূঁইয়া, জেলা আ.লীগের সদস্য সামছু পাটোয়ারী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, পৌর আ.লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক ৪নং চররুহিতা ইউপি পরিষদের চেয়াম্যান হুমায়ুন কবির পাটোয়ারী প্রমুখ। 

সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২জনসহ মোট ৪জনকে নির্বাচিত করেন। এসময় আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া, শাসসুল ইসলাম বাবু, হোসেন আহম্মেদ প্রতিদ্বন্ধীতা করেন। এদের মধ্যে ১শ ২৪ ভোট পেয়ে গোলাম মাওলা কাজল সভাপতি নির্বাচিত হন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দী আব্দুল কাদের ভূঁইয়া পেয়েছেন ৭৬ ভোট। 

এদিকে সাধারণ সম্পাদক পদে বাবু শ্যামল মজুমদার, হুমায়ুন মাষ্টার, মহিব উল্যা মিরন ভূঁইয়া ও মোস্তফা কামরুল প্রতিদ্বন্ধীতা করেন। এদের মধ্যে ১১৫ ভোট পেয়ে মোস্তফা কামরুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম বাবু শ্যামল মজুমদার পেয়েছেন ৬৬ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাহিন উদ্দিন ময়ুর ১৫০ ভোট ও মামনুর রহমান মামুন ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী আনোয়ার হোসেন টিপু পেয়েছেন ১শ ৬ ভোট।