লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে আবদুর রহমান তুহিন চৌধুরীর সভাপতিত্বে জেলা শাখার এ সভা হয়। 

সভায় সবার সিদ্ধান্তক্রমে ২ মাসের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: কামালুর রহিম সমর কে আহবায়ক ও আব্দুর রহমান তুহিন চৌধুরী, মোঃ নাজমুল হাসান, রাজু হাসান, জহিরুল ইসলাম ফরহাদ কে যুগ্ম আহবায়ক করা হয়। 

এছাড়াও কমিটিতে আরো ১৮জনকে সদস্য করা হয়। এসময় উপস্থিত ছিলেণ, মোঃ নুরুল হুদা, নাসির উদ্দিন, আবদুর রাজ্জাক সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিকের পরিচালকবৃন্দ।