ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালীঃ সুবর্ণচর উপজেলা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ হানিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আবুল ফয়েজ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ. এইচ. এম খায়রুল আনম চৌধুরী সেলিম, কমিউনিটি পুলিশিং নোয়াখালীর সভাপতি অধ্যক্ষ কাজী মোঃ রফিক উল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট ওমর ফারুক, মোহাম্মদ হানিফ চৌধুরী কমিউনিটি পু্লিশিং চরজব্বর থানা সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজিব,চরজব্বার থানার অফিসার ইনচার্জ মোঃশাহেদ উদ্দিন ও সুবর্ণচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।