রিতান মাহমুদ (জাফর): নোয়াখালী ব্লাড ফোরাম এর উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আজ (০২ সেপ্টেম্বর) সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেজর আব্দুল মান্নান কলেজে প্রায় ২৫০ জনের মতো শিক্ষার্থীদের ফ্রি ব্লাড পরীক্ষা সম্পুর্ণ করা হয়েছে। 

এসময় নোয়াখালী ব্লাড ফোরামের চিক এডমিন মোঃ সাজেদুল আলম সাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নোয়াখালী ব্লাড ফোরামের সন্মানিত উপদেষ্টা ড.মোঃ সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিজ ও এডভোকেট ইসমাইল ফয়েজ উল্লাহ রাসেল। 

উক্ত ক্যাম্পেইনে নোয়াখালী ব্লাড ফোরামের এডমিন আশ্রাফ উদ্দিন রোমান, এডমিন মাহিনুর আক্তার মাহি, এডমিন হাসান মাহমুদ রাজু এবং মডারেটর রুমি, রাহাত, রায়হান ও সেচ্ছাসেবক আকবর আজমির, ফয়সাল কবির, সুলতানা, বিন মালেক, হেলাল, মুন্না, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ব্লাড ক্যাম্পেইন শেষে চিপ এডমিন সাজেদুক আলম সাজু ও এডমিন আশ্রাফ উদ্দিন রোমান সকলের কাছে দোয়া ও ভালোবাসা ছেয়ে আগামীতে নোয়াখালী ব্লাড ফোরাম আরো ভালো কিছু নিয়ে আসবে বলে আশ্বাস দেন।