ইউনুছ শিকদারঃ রামগতি উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ বিলে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভুল আর অনিয়মের খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। 

রামগতি পৌরসভার ৫নং ওয়ার্ডের সিরাজ, পিতা আলী আহম্মদের বিদ্যুৎ ব্যবহার ১৫ইউনিট, দাম ১০১টাকা। কিন্তু বিলে উল্লেখ করা হয় ৬১০ ইউনিট দাম ৪১৪৬ টাকা। ভুল বিদ্যুৎ বিলটি তৈরি করেন অত্র অফিসের নাজমিন আক্তার। 

রামগতি পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ আবু বকর সিদ্দিকের নিকট অভিযোগ করা হলে, তিনি ভুক্তভুগী সিরাজ কে বলেন,পুরো টাকা অফিসে জমা দিয়ে বিল কমানোর জন্য আবেদন করতে হবে। তাহলে সংশোধন সম্ভব নচেৎ নয়।

গ্রাহকদের এমন অভিযোগ ইতিপূর্বে ও আরো বহু পাওয়া গেছে কিন্তু কর্তৃপক্ষের টনক নড়েনি।