ইউনুছ শিকদারঃ নোয়াখালীর সুুুুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের বৃহত্তম বাজার থানার হাটে উদ্বোধন হলো ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা।
হাবিব উল্লাহ বাহার পলাশ মেম্বারের সঞ্চালনায় উদ্বোধনী অনুুুষ্ঠানে সভাপতিত্ব করেন,নোয়াখালী জেলা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান জনাব মাহমুদুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, এ, এইচ, এম খায়রুল আনম চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মনির আহমেদ সাহেব।সোনাপুর ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শহিদ উল্লাহ ও ইসলামী ব্যাংকের অফিসার সিরাজুল ইসলাম।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার হাট দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবদুল হক সাহেব, মাওলানা মোস্তফা কামাল, বাজার সেক্রেটারি সাহাব উদ্দিন মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মান্যগন্য ব্যক্তিবর্গ।
