গাংচিল অনলাইন.কম: ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী পৌরসভার পর এবার প্রত্যেক গ্রামেও ছিটানো হচ্ছে মশক নিধনের ওষুধ। ২৮ জুলাই থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চালু করা হয়। মশা নিধন করতে এরইমধ্যে পৌরসভা দেড় হাজার লিটার ওষুধ ক্রয় করেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডের উজ্জলপুর ও শাহাপুর গ্রামে কাউন্সিলর জাহিদুর রহমান শামীমের নেতৃত্বে মশা নিধনে ৪টি মেশিনে ওষুধ ছিটানো হয়। এসময় তিনি গ্রামের বাড়ি-বাড়ি পরিষ্কার রাখতে এলাকাবাসীকে নির্দেশ দেন।

নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যা খান সোহেল জানান ডেঙ্গু সচেতনতায় প্রতিদিনই কাউন্সিলর ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা, ক্যাম্পেইন, আলোচনা সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। 

মেয়র আরও জানান, মশক নিধনে দেড় হাজার লিটার ওষুধ ক্রয় করা হয়েছে। প্রতিদিন পৌরসভার গ্রামে গ্রামে গিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পৌর মেয়র।