গাংচিল অনলাইন.কম: বেগমগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ মিজানুর রহমান(৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন দক্ষিণ ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী ও মাদক কারবারি মো. মিজানুর রহমান মিজানকে আটক করে। এ সময় তার কাছে থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার মিজানের নামে বেগমগঞ্জ থানায় খুন, ধর্ষণ, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।