গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, বিদায়ী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, নবাগত উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হোসেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমূখ।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ঢাকায় প্রধান কার্যালয়ে যোগ দিচ্ছেন। 

অন্যদিকে চাটখিল উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হোসেন বদলি হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন।