গাংচিল অনলাইন.কম: নোয়াখালী জেলার শহরের মাইজদি পৌরবাজার মার্কেটের ২য় তলায় অবস্থিত গ্রামীণ ট্রাভেলস এন্ড ট্যুরসকে রিক্রুটিং লাইসেন্স ও অতিরঞ্জতি বিজ্ঞাপনের দায়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মো: রোকনুজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী। আদালত পরিচালনায় সহযোগিতা করেন আবু সালেক, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নোয়াখালী এবং আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় মাইজদি পৌর বাজার মার্কেটের ২তলায় গ্রামীণ ট্রাভেলস এন্ড ট্যুরস এর অফিসে অভিযান চালানো হয়। রিক্রুটিং লাইসেন্স লাইসেন্স ব্যতীত ব্যবসায় পরিচালনা, মিথ্যা বিজ্ঞাপনের প্রদর্শনের অপরাধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ মোতাবেক ২৫হাজার টাকা জরিমানা করা হয়।
