ডেঙ্গু মুক্ত বাংলাদেশ
গাংচিল অনলাইন.কম: 'পরিস্কার রাখি চারপাশের পরিবেশ, পরিচ্ছন্ন সমাজ ডেঙ্গু মুক্ত বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে শুক্রবার সকালে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে এক বিরাট র‌্যালী বসুরহাট বাজার প্রদক্ষিণ করে। এসময় বিভিন্নস্থানে মেয়র নিজ হাতে ময়লা আবর্জনা পরিস্কার করেন। 

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিভিন্ন ড্রেন ও জলাশয়ে মশক নিধনে ঔষধ ছিটানো হয়।