ফয়সাল কবির, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক আল্ চিশ্ত পত্রিকার ২৫তম বর্ষ পূর্তি ও ২৬তম বর্ষে পর্দাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
শনিবার (৩ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফে প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতির বক্তব্য রাখেন, পীর ও পত্রিকার প্রকাশক ও সম্পাদক মন্ডলির সভাপতি মো. সাইফুল ইসলাম ছিদ্দিকী আল কাদেরী আল চিশ্তী।
তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা ও ভালবাসা নিয়ে স্থানীয় দৈনিক আল্ চিশ্ত পত্রিকার প্রকাশনা অব্যাহত থাকবে। আগামি দিনে পত্রিকাটি লক্ষ্মীপুরের একটি শীর্ষস্থানীয় দৈনিক হিসেবে মানুষের কাছে সুনাম অর্জন করতে পারবে বলে তিনি আশা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আল্ চিশ্ত পত্রিকার সম্পাদক পীরজাদা শাহ্ মুহাম্মদ আতা ই-রাব্বী চিদ্দিকী, নির্বাহী সম্পাদক আবু জাকের রাবেত, জনকন্ঠের জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, ইত্তেফাক’র কমলনগর প্রতনিধি এম এ মজিদ, মুক্তির মিছিল পত্রিকার সম্পাদক ওমর ফারুক আল ফয়সাল, জি টিভির জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু প্রমুখ।
পরে ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
