গাংচিল অনলাইন.কম: নোয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আমির হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার ভোরে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ জানান, আমির হোসেন ঢাকা থেকে জ্বর নিয়ে শনিবার বিকেলে গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তিনি আরো অসুস্থ হয়ে পড়লে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে শনিবার রাতে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ভোরে তার মৃত্যু হয়।
নিহত আমির হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া গ্রামে।
