গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সেনবাগে শুক্রবার রাতে ৯ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আবু জাফর রাজু ওই উপজেলার বীজবাগ ইউনিয়ন পরিষদের বাসিন্দা।
সেনবাগ থানার ওসি মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু জাফর রাজুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
