গাংচিল অনলাইন.কম: ঢাকা নোয়াখালী রুটে এক জোড়া বিরতিহীন আধুনিক ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় রেলভবনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি মো. রফিকুল আনোয়ারের নেতৃত্বে ঢাকা নোয়াখালী রুটে এক জোড়া নতুন বিরতিহীন আধুনিক ট্রেন চালু এবং উপকূল ট্রেনকে আধুনিকরনের দাবীতে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির একটি প্রতিনিধি দল স্মারকলিপ্রি প্রদান করতে গেলে মাননীয় রেলমন্ত্রী উল্লিখিত প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় নোয়াখালী বিভাগ বাস্ববায়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফুহাদ সহ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের পক্ষ থেকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মন্ত্রী বলেন, নোয়াখালীতে দীর্ঘ্যদিন ধরে উপকূল এক্সপ্রেস ট্রেন চালু থাকলেও তা কালের আবর্তে জনগনের উপকারের পরিবর্তে ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। উপকূল এক্সপ্রেস ট্রেনটি চার ঘন্টা গন্তব্যে যাওয়ার কথা থাকলেও বিভিন্ন স্টেশনে বিরতির কারণে বাস্তবে সময় লাগে আট থেকে দশ ঘন্টা। ট্রেনের ভিতরে নেই কোন সুষ্ঠু পরিবেশ। সীট ক্যাপাসিটির বাহিরে অতিরিক্ত হারে যাত্রী বহন করায় ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ। দীর্ঘ্য কয়েক যুগ ধরে ট্রেন চলাচল ব্যবস্থায় নোয়াখালীবাসী আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
রেলমন্ত্রী জানান, এমত অবস্থায় ঢাকা নোয়াখালী রুটে নতুন ট্রেন চালু করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। তাই আমরা আগামী জুনের মধ্যেই ঢাকা-নোয়াখালী রুটে এক জোড়া নতুন ননস্টপ আধুনিক ট্রেন চালু করব। যাতে এ অঞ্চলের মানুষের দূর্ভোগ লাগব হয়।
