গাংচিল অনলাইন.কম: চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ পরানকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। গতকাল সোমবার (১৫জুলাই) বেলা ৩ টার দিকে খিলপাড়া থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চত করে নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জানান শাহ পরান গতকাল (১৫জুলাই) একটি মামলায় হাজিরা দিয়ে কোর্ট থেকে ফিরছিলেন।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শাহ পরানের বিরুদ্ধে ২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
