গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন ভোটার বাড়ল ১৯ হাজার ৩শ ৭৭ জন। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে কার্যক্রম শেষে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন অফিস।
২৩ এপ্রিল থেকে তথ্য সংগ্রহ শুরু হয়ে তা শেষ হয় ১৩ মে। ১৬ মে থেকে চুড়ান্ত নিবন্ধন শুরু হয়ে তা ২ জুলাই শেষ হয়। পূর্বের ভোটার তালিকা অনুযায়ী ১ লাখ ৮৫ হাজার ৭শ ভোটারের মধ্য থেকে মোট ২ হাজার ৪শ ৪৯জন মৃত ভোটারের নাম কর্তন করা হয়। এ সময় ভোটার তালিকায় ৪শ ৩জন ভোটার স্থানান্তর হয়।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী জানা যায়, ভোটার তালিকা হাল নাগাদের লক্ষ্য অর্জনে ১০ শতাংশ হারে ১৮হাজার ৫শ ৭৬ জন ভোটার হওয়ার স্থলে টার্গেট উত্তির্ণ হয়ে তা দাড়িয়েছে ২২হাজার ১শ ৮৯ জনে।
নতুন নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০হাজার ৮শ ৯৪ ও মহিলা ভোটার ৮হাজার ৪শ ৮৩জন।
