প্রধানমন্ত্রী স্বর্ণপদক
গাংচিল অনলাইন.কম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চারটি অনুষদের চার শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯। ২০১৮ সালের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করেছে নোবিপ্রবি'র বিশ্ববিদ্যালয়ে অনুষদীয় কমিটি।

আজ বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মমিনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নোবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে প্রকাশিত ২০১৮ সালের ফলাফলের ভিত্তিতে এই চার শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের মো. মাহবুবুল আলম, বিজ্ঞান অনুষদের এগ্রিকালচার বিভাগের সাবিয়া খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের আবু সাঈদ জাবেদ, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের হাবিবা সুলতানা।

জানা যায়, আগামী ২৫ জুলাই নোবিপ্রবির এই চারজনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ শিক্ষার্থীকে এ পদক দেয়া হবে।