কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ পৃষ্ঠে মোঃ ইয়াসিন আরাফাত নামে এক শিশু মারাত্মক আহত হয়েছে।
দূর্ঘটনার শিকার শিশুটি উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল হাবিবউল্লাহ খন্দকার বাড়ির হাবিবুল্লাহ খন্দকার এর ছেলে।
গতকাল সকাল ৮:৩০ মিনিটের সময় বিদ্যুৎ পষ্ঠ হলে প্রথমে নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি হয়।
পরে শিশুটির অবস্থা অবনতি হলে সেখান থেকে নোয়াখালী সিটি হসপিটালে ভর্তি করানো হয়।
রাত ১১:১৫টার দিকে শিশুটির অবস্থা আরো অবনতি হলে হাসপাতাল কতৃপক্ষ তাকে ঢাকা বার্ন হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে অভিভাবকরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন।
শিশুটির পরিবার থেকে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন ।
