দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ এই প্রথমবারের মতো ব্র্যান্ডপ্রেমীদের জন্য আয়োজন করেছে দারাজমল ফেস্ট। এই উৎসব উপলক্ষে ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত দারাজমলে থাকবে ৮০% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার।
ক্রেতারা যাতে দারাজের প্রায় ৫০ লাখেরও বেশি পণ্যের মধ্য থেকে নিশ্চিন্তে ব্র্যান্ডের আসল পণ্য বেছে নিতে পারে, সেই জন্যই চালু করা হয়েছে দারাজমল ফিচারটি।
দারাজমল থেকে পণ্য কেনার সুবিধাগুলো হল-
১। এতে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্টোর যা শুধু মাত্র ওই ব্র্যান্ড থেকেই কালেক্ট করা হয়ে থাকে।
২। এখানে আছে শতভাগ আসল পণ্য, নকল কোন পণ্য এখানে পাবেন না।
৩। ১৪ দিনের মধ্যে ক্রয় করা পণ্য ফেরত দেওয়ার সুবিধা (সাধারণত ৭ দিনের মধ্যে পণ্য ফেরত পদ্ধতি চালু আছে)।
৪। দ্রুততর ডেলিভারির নিশ্চয়তা (পণ্যটি দারাজের নিজস্ব ওয়্যার হাউজে থাকে বিধায় এটি দ্রুত ডেলিভারি দেওয়া সম্ভব।
ক্যাম্পেইনের সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ১৩,৪৮৫ টাকায় দুরন্ত বাইসাইকেল সহ মাত্র ১১,০৯০ টাকায় ফাইভ ওয়ে ম্যানুয়াল ট্রেডমিল। এছাড়া মাত্র ১৩,৮৪০ টাকায় শাওমি এ ওয়ান (A1) স্মার্টফোন ছাড়াও থাকছে মাত্র ৩,০৫০ টাকায় ক্যাসিও এন্টাইজার অ্যানালগ মেনজ ওয়াচ ও মাত্র ১২,৬৫০ টাকায় হাই কুল স্মার্ট আই সিম্ফনি এয়ার কুলার।
বিশেষ এই ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে রয়েছে শেভার শপ, সিক্রেট টেম্পটেশন,
ওয়াইল্ড স্টোন ও বায়ো-অয়েল এবং ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে স্বপনস
ওয়ার্ল্ড।
দারাজমলের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শেক শেক ভাউচার, আই লাভ ভাউচার,
বিভিন্ন ব্র্যান্ড ভাউচার ও ডেইলি ফ্ল্যাশ সেল।

