মো নুরনবীর পরিবার
গাংচিল অনলাইন.কম: নোয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত আনসার সদস্য মো নুরনবীর পরিবারকে সাড়ে পাঁচ লাখ টাকার চেক দিয়েছে ইসি। 

সোমবার দুপুরে কুমিল্লা রেঞ্জের আনসার ও ভিডিপি পরিচালক ও রেঞ্জ কমান্ডার ফখরুল ইসলাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন ১৩ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ডেন্ট আশিষ কুমার ভট্রাচার্য। চেক বিতরণে বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। 

এ সময় বক্তারা বলেন, যারা দেশের জন্য জীবন দেন, তাদের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। এ ধরনের আর্থিক অনুদান দেয়া অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নুরনবী। তিনি ওই দিন নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাপুর ইউপির তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।