আমানিয়া বেকারীকে
গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর প্রাণকেন্দ্র চৌমুহনীতে গতকাল (২১ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসনের তত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নানা অনিয়মের কারনে চৌমুহনীতে অবস্থিত আমানিয়া বেকারীকে ৫০০০০ টাকা জরিমানা করা হয়।

খাদ্যে ভেজাল ও নানা রকম অনিয়মের তথ্য পাওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। 

এতে সহযোগীতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।

অভিযান পরিচালনাকালে বেগমগঞ্জের শোরগোল নামক স্থানে আমানিয়া বেকারীর কর্মচারিদেরকে খাবারে বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ রং ব্যবহার ও অপরিষ্কার পরিবেশে খাবার তৈরী করতে দেখা যায়।

এছাড়াও গ্লাভস ছাড়া খালি হাতে ঘর্মাক্ত অবস্থায় কর্মচারীদের রুটির খামির প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারা অনুযায়ী ৫০০০০ টাকা জরিমানা করা হয়। 

একই সাথে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন  জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।