কসমেটিকস
গাংচিল অনলাইন.কম: নোয়াখালী জেলা শহরের বিভিন্ন কসমেটিকস দোকানগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮টি কসমেটিকস ব্যবসায় প্রতিষ্ঠানকে ৮৯হাজার টাকা জরিমানা ও আড়াই লক্ষ টাকার নকল কসমেটিকস জব্দ করা হয়েছে। 

আদালত পরিচালনা করেন মো: রোকনুজ্জামান খান ও রুহুল আমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী। 

কসমেটিকস
এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন- দেবানন্দ সিনহা, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় নোয়াখালী জেলা শহরের টাউন হল এলাকায় তানহা বিউটি কসমেটিকস এ অভিযান চালানো হয়। এসময় আমদানীকারকের স্টিকারবিহীন বিপুল পরিমান নকল কসমেটিকস জব্দ করা হয় ও তানহা বিউটি কসমেটিকসের মালিক মো: তানভীর (৩০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৪০হাজার টাকা জরিমানা করা হয়। 

কসমেটিকস
এরপর মাইজদী বাজার এলাকায় বিসমিল্লাহ টাওয়ারের কাজল সাজ কসমেটিকসে অভিযান চালিয়ে আমদানীকারকের স্টীকারবিহীন বিপুল পরিমান নকল পণ্য জব্দ করা হয় ও কাজল সাজ কসমেটিকসের মালিক মো: সোলেমান (২৩) কে ভোক্তা সংরক্ষণ আইনের ৩৭ ও ৫২ ধারায় ৪০হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলায় কসমেটিকসের দোকানগুলোতে অভিযান চালিয়ে দিল্লী কসমেটিকস, রোজ কসমেটিকস, ড্রীম কসমেটিকস, স্মার্ট কসমেটিকস, আপডেইট কসমেটিকস ও লামিয়া কসমেটিকস সহ ৬টি কসমেটিকসকে ৯হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান স্টীকারবিহীন নকল পণ্য জব্দ করা হয়।

কসমেটিকস
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কারও কাছে কোন তথ্য থাকলে তা জেলা প্রশাসন, নোয়াখালীকে জানানোর জন্য অনুরোধ করেছেন।

তথ্য সূত্র: DC Office, Noakhali