প্রিয়া সাহা
গাংচিল অনলাইন.কম: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুইটি মামলা করা হয়েছে। 

আজ (২১জুলাই) রোববার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

অন্যদিকে ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম খলিল ঢাকা মহানগর হাকিম আবু সফিয়ানের আদালতে দ্বিতীয় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। 

প্যানেল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি আমলে নিয়ে প্রিয়া সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। 

বাংলাদেশ সম্পর্কে ট্রাম্প এর নিকট উস্কানিমূলক তথ্য দিয়েছেন হিন্দু নারী!

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলার প্রস্তুতি সম্পন্ন