গাংচিল অনলাইন.কম: ফেনীর সোনাগাজী উপজেলায় একগৃহবধুর লাশ উদ্ধার করেছে সোনাগাজী থানা পুলিশ। আজ শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর এন্জুমান গ্রামে ওই গৃহবধুর শ্বশুর বাড়ির পাশে একটি সেফটি ট্যাংকের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত গৃহবধুর নাম হাজেরা বেগম (৩৬), সে চর দরবেশ ইউনিয়নের চর এন্জুমান গ্রামের আনার আহাম্মদের স্ত্রী এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এইচ এম মান্নান মুন্নার বোন। 

সোনাগাজী থানা পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে তাকে কে বা কারা খুন করে পাশের বাড়ির বেলায়েতের সেফটি ট্যাংকের উপর ফেলে যায়। প্রাথমিকভাবে খুনের কারন জানা যায়নি। 

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মইন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত রিপোর্ট ও হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।