গাংচিল অনলাইন.কম: নোয়াখালী সদর হাসপাতাল (সরকারি হাসপাতাল) থেকে হাতে-নাতে ধরে চার দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১৭ জুলাই) এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চারজন দালালকে হাতে-নাতে অপরাধস্থল থেকে আটক করা হয়। উপস্থিত ভূক্তভোগীদের থেকে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করে ও অপরাধের মাত্রা বিবেচনা করে দুই জনকে ৪৫ দিন এবং বাকি দুই জনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
