গাংচিল অনলাই.কম: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন চৌমুহনী চৌরাস্তা ও বিসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। আজ সোমবার (১৫জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রুহুল আমিন।
আদালত পরিচালনা কালে বিসিক এলাকায় অবস্থিত মনির সোনালী চানাচুর এন্ড চিপস ফ্যাক্টরিকে পণ্যের মোড়কের গায়ে পণ্যের দাম, উৎপাদনের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং অপরিষ্কার ও নোংরা পরিবেশে এবং উৎপাদন কাজে দীর্ঘদিনের ব্যবহৃত বাসী তেল ব্যবহার করার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা ও ৫৩ ধারা অনুযায়ী মোট ৬০০০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ফ্রিজের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে কাচা মাংসের সাথে রান্না করা তরকারি ও দই রাখা যা জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধ লবণ ব্যবহার করার অপরাধে বেগমগঞ্জ চৌমুহনী চৌরাস্তায় অবস্থিত রাজমহল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ৪০০০০ টাকা জরিমানা করা হয়।


