ইমাম উদ্দিন সুমনের ওপর হামলা
ইউনুছ শিকদার: গতকাল বৃহষ্পতিবার রাত ৮টায় সংবাদ সংগ্রহকালে নোয়াখালী প্রতিদিন এর সুবর্নচর প্রতিনিধি ইমাম উদ্দিন সুমনের ওপর হামলা করেছে স্থানীয় চরবাটা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম।

ঘটনাস্থলে থাকা চর জব্বর থানার ওসি সাহেদ হোসেন তাকে উদ্ধার করেছে।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় চেয়ারম্যান মোজাম্মেল এর বাড়ী থেকে বিদ্যুত পৃষ্ট হয়ে মারা যাওয়া একটি লাশ উদ্ধার এর সংবাদ সংগ্রহকালে সাংবাদিক সুমনের ওপর হামলা করে চেয়ারম্যান মোজাম্মেল ও তার সহযোগিরা।

চেয়ারম্যান মোজাম্মেলের বাড়ীতে পাওয়া লাশের সঠিক সুরাহা ও সাংবাদিক সুমনের উপর হামলার দ্রুত বিচার, চেয়ারম্যান মোজাম্মেলকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন নোয়াখালীর সকল সংবাদ কর্মী।   

এর আগেও মোজামের বিরোদ্ধে ছাত্রী ধর্ষণ বিচার প্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে।সে সুবর্ণচরের ত্রাস অবৈধ বালু উত্তোলন, ইয়াবা ব্যবসায়ীদের আশ্রয়দাতা, মাদকসেবনসহ নানা অভিযোগ চেয়ারম্যান মোজাম্মেলের বিরুদ্ধে।

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে থানায় মামলা হয়েছে। 

সুবর্ণচরসহ নোয়াখালীর সকল সংবাদকর্মীর জোর দাবী অভিলম্বে ধর্ষণ মামলার আসামী মোজাম চেয়ারম্যানকে গ্রেফতার করা হোক। নচেৎ আরো কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সাংবাদিক মহল।