সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে মোতালেব হোসেন (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সমিতির চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন মোহাম্মদপুর ৮নং ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে বলে জানা গেছে ।
এলাকাবাসি সূত্রে জানায়, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে গরু আনতে যায় মোতালেব। এসময় হঠাৎ করে কয়েকবার বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি ও তার একটি গরু মারা যায়।
চর জব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, সমিতির চর এলাকার চর আকরাম উদ্দিন গ্রামে বজ্রাঘাতে মো. মোতালেব নামে একজন কৃষক ও একটি গরু মারা গেছে।

0 মন্তব্যসমূহ