নোয়াখালী জেলা জজ আদালতের হাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো. শাহাব উদ্দিন সুজনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। 

নোয়াখালী সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল (১৫ জুন) ভোরে তার গ্রামের বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সুজন সোনাইমুড়ি উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের নুর মোহাম্মদ কালামের ছেলে। সে সোনাইমুড়ি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। 

উল্লেখ্য গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারে নেয়ার প্রস্তুতির সময় পুলিশের চোখকে ফাকিঁ দিয়ে নোয়াখালী জেলা জজ আদালতের হাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যায় মো. শাহাব উদ্দিন সুজন (২৭)।