নোয়াখালী (সদর) প্রতিনিধি: নোয়াখালীতে জজ কোটের হাজত খানা হতে হ্যান্ডকাপ পরা অবস্থায় এক আসামী পলায়ন করেছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে।
জানাগেছে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন পরিষদের নুর মোহাম্মদের ছেলে সাহাব উদ্দিন সুজন মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় মামলা নম্বর ৪৩৭/২০১৮ ।
তাকে পুলিশ গ্রেফতার করে কোর্টে সোপর্দ করে । কিন্তু সে নোয়াখালী জজ কোটের আদালতের হাজত খানা হতে পালিয়ে যায়।

0 মন্তব্যসমূহ