হাতিয়া উপজেলার মেঘনা উপকূলীয়দের ত্রাস, শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত বাহিনীর প্রধান ফরিদ কামান্ডারকে গ্রেফতার করেছে হাতিয়া কোষ্টগার্ড। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে হাতিয়ার সোলেমান বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ সময় তার কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ১টি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ১টি চাপাতি, দুটি মোবাইলসহ অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। 

আজ (১৮ জুন মঙ্গলবার) সকালে নোয়াখালী জেলা শহরের সার্কিট হাউসে কোস্ট গার্ডের হাতিয়া রিজেন্ট লে. এম হামিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোষ্টগার্ডের একটি দল জেলার সীমান্ডে দূর্গম তেগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে ফরিদ কমান্ডারকে গ্রেফতার করে। তার রিরুদ্ধে নোয়াখালী-লক্ষীপুর, ভোলা, চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, অপহরণ, লুটতরাজসহ অন্তত ২২টি সুনিদিষ্ট মামলা রয়েছে। ফরিদ দীর্ঘদিন থেকে নোয়াখালী-লক্ষীপুর সীমান্তে একটি বাহিনী গঠন করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো। 

গত বছর র‌্যাব অভিযান চালিয়ে ফরিদ কমান্ডারকে গ্রেফতার করার সময় তার বাহিনীর সদস্যরা র‌্যাবের উপর হামলা চালিয়। এ সময় অন্তত ৩ র‌্যাব সদস্য আহত হয়। এর পর থেকেই পালাতক ছিলো ফরিদ। তার গ্রেফতারে সন্তুষ্টি প্রকাশ করছে উপকূলীয় এলাকার নির্যাতিত মানুষ।