হাতিয়ায় ঘূর্ণিঝড় ফণির আঘাতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ এখনো মেরামত করা হয়নি। এই নিয়ে নদী পাড়ের মানুষগুলো বর্ষার মৌসুমে ভাঙন আতংকে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। কেউ কেউ নিরুপায় হয়ে প্রাণ ভয়ে এলাকা ছাড়ছেন। 

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে হাতিয়ার কেরিংচর, বয়ারচর, তমরদ্দি, চানন্দি, জনতাবাজার, টাংকিরঘাটসহ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। এখন জোয়ারের সময় লোকালয়ে ভেদ করছে নোনা পানি এলাকা প্লাবিত হয়ে যায়। 

এমতাবস্থায় হুমকির মুখে পড়েছে গ্রামীণ মানুষের জীবন-জীবিকা। অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। তাই বর্ষা মৌসুমের আগেই জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার করে জীবন-জীবিকা রক্ষার দাবি জানিয়েছে হাতিয়াবাসি। 

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন বলেনন, খুব তাড়াতাড়িই বেড়িবাঁধ সংস্কার করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।