সোনাইমুড়ীতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার করায় এক অসুস্থ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর গ্রাম্য ডাক্তার পলাতক রয়েছে।
গতকাল (১৩জুন) বৃহস্পতিবার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে এ ঘটনাট ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মির্জা নগর গ্রামের জলিল চেরাং বাড়ির ইসমাইল হোসেন খোকন দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিল । বৃহস্পতিবার ইসমাইল হোসেন খোকন অসুস্থ হয়ে পড়লে মুসলিমগঞ্জ বাজারের গ্রাম্য ডা. আবুল হাশেমকে খবর দেওয়া হয়। পরে গ্রাম্য ডাক্তার তাকে দেখে তার সঙ্গে করে নিয়ে আসা একটি স্যালাইন পুশ করলে ঘণ্টা খানিকের মাথায় খোকনের মৃত্যু হয়।
পরে নিহতের পরিবার থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে ওই গ্রাম্য চিকিৎসক পলাতক রয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুছ সামাদ জানান, এ বিষয়ে তদন্ত চলছে, অপরাধীর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্যসমূহ