কোম্পানীগঞ্জের পৃথক দুই ইউনিয়ন থেকে মঙ্গলবার দুপুরে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় এক গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- চরএলাহি ইউনিয়নের চরকলমি গ্রামের আব্দুল জলিলের স্ত্রী হোসনে আরা বেগম ও চরহাজারী ইউনিয়নের ফারুক হোসেনের স্ত্রী জাহান আরা বেগম। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চরকলমি থেকে হোসনেয়ারা বেগমের স্বামী আব্দুল জলিলকে আটক করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, স্বামীর বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর মধ্যে হোসনে আরার কান ও মাথার নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্যসমূহ