কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে এক মাদ্রাসার শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণ করেছে আহমেদ মিশন (২৬) নামে এক যুবক। জানাগেছে মিশন ওই শিক্ষকার সাবেক প্রেমিক। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে,  মঙ্গলবার (১১ জুন) রাত ১০টার দিকে প্রচণ্ড গরমে দরজা খোলা রেখে ওই শিক্ষিকা বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় বাসায় ঢুকে তাকে ওই শিক্ষিকাকে ধর্ষণ করে ঘাতক। 

এ সময় শিক্ষিকার কান্নার শব্দে আশপাশের লোকজন এসে অভিযুক্ত মিশনকে হাতেনাতে আটক করে। তবে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ধর্ষিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে সে চলে যায়। 

মিশন ওই এলাকার ফয়েজ উল্যাহর নতুন বাড়ির মো. এরফানের ছেলে। 

এ ব্যাপারে ধর্ষণের শিকার শিক্ষিকা নিজে বাদী হয়ে বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।