কোম্পানীগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের মামলায় এক শিক্ষককে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গত
সোমবার বিকেলে বসুরহাট পৌরসভার রামদী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুনির উদ্দিন চাঁদপুরের ফরিদগঞ্জের শালদাহ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানাগেছে। সে মেমোরিয়াল নুরানী হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্ত শিক্ষক শিশু ছাত্রকে একাধিকবার কক্ষে নিয়ে বলাৎকার করেন এবং এ সব ঘটনা কাউকে জানালে মাদরাসা থেকে বের করে দেয়ার হুমকি দেয়। ভুক্তভোগী সোমবার সকালে এ কাণ্ডগুলো বাবা-মাকে জানালে তারা থানায় অভিযুক্ত শিক্ষকের নামে মামলা করেন।
কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্যসমূহ