"প্রধান আসামী নাছির"
নোয়াখালীর সেনবাগ উপজেলার এনায়েতপুর গ্রামের চাঞ্চল্যকর ইসমাইল হোসেন মিনু হত্যা প্রধান আসামী নাছির উদ্দিন (৪০) কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। 

বুধবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালীতে জেল হাজতে পাঠানো হয়েছে। 

নাছির উদ্দিন উপজেলার ডমুরুয়া ইউপির পদুয়া গ্রামের লকিয়েত উল্লার ছেলে। 

এর আগে, বুধবার সকালে একই উপজেলার ডমুরুয়া ইউনিয়ের পদুয়া গ্রামের নিজ বাড়ি থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়। 

মামলা ও থানা সুত্রে জানা যায়, বিগত ২০০৮ সালের ২০ জুলাই গভীর রাতে ইসমাইল হোসেন মিনু কে মোবাইল ফোনে ডেকে নিয়ে খুন করে । পরে তাকে সেনবাগ উপজেলার অর্শ্বদিয়া বাজারের পূর্ব পাশে এনায়েতপুর গ্রামের বিচুর বাড়ীর গেইটের ছাদে ফেলে রেখে চলে যায়। সকালে বাড়ীর মালিক বিচু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ঘুম থেকে জেগে গেইটের ছাদে একটি লাশ দেখতে পেয়ে আর্তচিৎকার করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখে ইসমাইল হোসেন মিনুর লাশ দেখে সেনবাগ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্বার করে নিয়ে যায়। এর পর ২১ জুলাই নিহতের ভাই ইস্রাফিল আজাদ নয়ন বাদী হয়ে সেনবাগ থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এক বছর তদন্তের পর পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। এর পর আদালতে পুলিশের দাখিল করা প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজী দিলে আদালত তা গ্রহন করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডি তে প্রেরন করেন। 

সিআইডির এস আই জয়নাল আবদিন দীর্ঘ ১৮ মাস তদন্ত করে ১০ জন কে আসামী করে প্রতিবেদন কোর্টে দাখিল করেন। ওই আসামীদের মধ্যে নাছির উদ্দিন ১নং আসামী। দীর্ঘ ৯ মাস সে পালাতক ছিল। 

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খরব পেয়ে তাকে সেনবাগ থানার তার বাড়ী থেকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মিজানুর রহমান হত্যা মামলার আসামী নাছির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।