কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচয়হীন এক নারীকে নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারীর আনুমানিক বয়স ৬২ বছর। বৃদ্ধার পরিচয় জানা দরকার বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাসিস্ট্যান্ট সার্জন মাকসুদাহ সুলতানা সুরভি জানান, বৃদ্ধা দীর্ঘ আড়াই মাস আগে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ভর্তি আছেন। কিন্তু এখনো তার পরিচয় জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি মানসিক ভারসাম্যহীন থাকার কারণে নিজের নাম পরিচয় দিতে অক্ষম এবং হাসপাতালের পরিবেশ বিঘ্নিত করছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

হাসপাতালে ডাক্তার, নার্স ওই বৃদ্ধার চিকিৎসা দিয়ে যাচ্ছে। শরীরে পঁচন ধরায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন দেখাদিয়েছে। যা এখানে দেয়া সম্ভব নয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ সর্বসাধারনের নিকট অনুরোধ করেছেন যে, কেউ এই বৃদ্ধাকে চিনে থাকলে তার স্বজনদের খবর দিতে। 

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মো. সেলিম বলেন, পরিচয় না থাকায় তাকে ছাড়তে পারছিনা। বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও থানার ওসিকে জানানো হয়েছে।