চাটখিল উপজেলার রামনায়ারপুরে ইউনিয়নের মাধবপুর গ্রামে ৯ বছরের এক ছেলে শিশুকে বলৎকারের অভিযোগে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আতাউর রহমানকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
শিশুটির পারিবারিক সূত্রে জানাযায়, তার ভাতীজা প্রতিদিনের মত রোববার সকালে তাদের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাছে আরবী পড়তে গেলে মসজিদের ভেতরেই ওই শিশুকে বলাৎকরে মুয়জ্জিন আতাউর রহমান। এ সময় শিশুটিকে মুয়াজ্জিন কাউকে কিছু না বলতে নিষেধ করে এবং ভয়ভীতি দেখায়।
শিশুটি দিনভর কাউকে কিছু না বলায় বিষয়টি চেপে থাকে।
রোববার রাতে শিশুটির ব্যাথায় কাতরাতে থাকলে বিষয়টি জানাজানি হয়ে পড়ে এবং স্থানীয়রা অভিযুক্ত মুয়াজ্জিনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ।
উল্লেখ্য যে, আতাউর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলাতে, সে স্থানীয় মসজিদে মোয়াজ্জিন হিসাবে চাকুরি করতেন।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতাউর রহমানকে কোটে চালান দেয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ