হাতিয়ায় জলদস্যু বাহীনির প্রধান সৌরভ বাতাইন্নার দুই সহযোগীকে অস্ত্র সহ আটক করেছে কোস্টগাড।
জানা গেছে রবিবার রাত ১০টার সময় স্থানীয় তমরদ্দি বাজারের পাশ্বে জলদস্যু বাহীনির প্রধান সৌরভ বাতাইন্না সহ তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগাড স্টেশন কমান্ডার লেফঃ মাহমুদ সাব্বির সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালায়।
কোস্টগাডের উপস্থিতি টের পেয়ে জলদস্যু বাহীনির প্রধান সৌরভ বাতাইন্না পালিয়ে গেলেও তার সহযোগী আবুল কাশেম (৪৫) ওঃ লোকু ডাকাত, আতিকুল ইসলাম (৪০) ওঃ ইয়াকুব ডাকাতকে অস্ত্র সহ আটক করেছে কোস্টগাড। তাদের বাড়ি হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা ৩নং ওয়াড় ও পুব চরচেঙ্গা ৬নং ওয়ার্ডে বলে জানাগেছে ।
লেফঃমাহমুদ সাব্বির জানান, ইলিশের মৌসুম শুরু হওয়ার আগে ডাকাতরা জেলেদের অপহরন ও মুক্তিপন আদায়ের চেষ্টা করছে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত জলদস্যুদেরকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ