কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চরকাঁকড়ার মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং একটি ও কমিটি গঠন  করা হয়। 

ইউপি চেয়ারম্যান হাজী সফি উল্ল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌর মেয়র ও উপজেলা মাদক বিরোধী কমিটির সদস্য সচিব আব্দুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত খান। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা মাদক বিরোধী কমিটির সদস্য কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, নোয়াখালী জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাজমূল হক নাজিম, উপজেলা আওয়ামীলীগ নেতা আইয়ুব খান মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সৌরভ, মোহাম্মাদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল সহ অনেকে। 

সমাবেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী সফি উল্ল্যাকে আহবায়ক ও ইউনিয়নসদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে।