চাটখিলের ৩নং পরকোট ইউনিয়নের একটি মৎস্য খামারে দুর্বৃত্তের বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
খামারটি চাটখিলেরপরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলামের বলে জানাগেছে।
দুর্বৃত্তের দেয়া বিষে খামারের কয়েক হাজার মাছ নিধন হয়েছে এবং ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তৌহিদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ৭ একর জমির উপর পূর্ব পরকোট গ্রামের সরু বাড়ীর রাস্তা সংলগ্ন এবং উত্তর পাশে বিশাল মৎস্য খামার গড়ে তোলেন। এখানে বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয় দীর্ঘদিন থেকে।
কিন্তু গত মঙ্গলবার (১৮জুন) রাতে শত্রুতা বশতঃ দুর্বৃত্তরা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, এবিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্যসমূহ