ইউনুছ শিকদার:
রামগতিতে ব্যবসায়ীদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রামগতির স্থানীয় এক মিলনায়তনে (বুধবার) বিকাল ৩: টা থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল আরম্ভ হয়।
উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ উল্লাহ সেলিম স্যারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, লক্ষীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা নাছির উদ্দিন মাহমুদ।প্রধান মেহমান তাঁর আলোচনায় বলেন; "পবিত্র মাহে রমজানে দিনের বেলায় যেমনি আল্লাহর ভয়ে খাওয়া,পানা-
হার ও স্ত্রী সম্ভোগ থেকে আমরা বিরত থাকি, তেমনি সমগ্র জীবনে সকল প্রকার অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে।
সাথে সাথে কুরআন নাযিলের মাসে সমাজ থেকে সকল অন্যায়- অবিচার,জুলুম-নির্যাতন বন্ধ করে শান্তি-সুখের সমাজ গঠন করতে আল কুরআনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হই"
উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হুমায়ুন কবির,রামগতি উপজেলা আমির অধ্যাপক মিজানুর রহমান ও মাওলানা আলী মর্তুজা।
এছাড়াও উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ,ব্যবসায়ী আলতাফ হোসাইনসহ প্রমুখ ব্যবসায়ীবৃন্দ।
ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,রামগতি বাজার ব্যবসায়ী মো:আকবর হোসেন রাহিম ও ডা:ফজলুল হক।

0 মন্তব্যসমূহ